আমার ১২ বছরের মেয়ে তুলি, আমারি সামনে কাজের মেয়ে রাখির গায়ে হাত তুললো.. ব্যাপার টা আমায় কিছু মুহুর্তের মধ্যেই রাগিয়ে তুললো।। তুলির কাছে গিয়ে ওর হাত ধরে বললাম, এটা কি করলা তুলি??(আমি) ও আমার জুস আনতে দেরি করলো কেনো মামনি??(তুলি) জুস আনতে দেরি করছে জন্য তুমি রাখির গায়ে হাত তুললে?? (আমি) হুম। আমি টিভিতে দেখেছি, কাজের মেয়ে কাজ ঠিক করে না করলে মারতে হয়...(তুলি) তুলির কথা শুনে আমি তাজ্জব হয়ে যায়। মেয়েটা আমার অতি মাত্রায় সিরিয়াল দেখে। ব্যাপার টা আমার ভাল্লাগতো না। কিন্তু তবুও ওর খুশির জন্য ওকে সিরিয়াল দেখতে দিতাম। কিন্তু এখন তো দেখছি, সন থেকে বড় ভুল টা করে ফেলেছি।।। আর এটুকু বুঝতে পারলাম, সিরিয়াল গুলোর বাজে প্রভাব তুলিকে গ্রাস করেছে। আমি নীল কে ডিস লাইন নিতে বারণ করেছিলাম শুরুতেই। কিন্তু মেয়ের জেদের কাছে হেরে গিয়ে নীল বাসায় ডিস লাইনের লাইন টা লাগিয়েই নেয়... রাখির বয়স ১৮ বছর। বাবা মা নেই। এক দাদিমা আছে যে ওকে মানুষ করছে। দাদিমার এখন আর কাজ করে খাওয়ানোর মতো অবস্থা নেই জন্য রাখি সকলের দোঁড়ে দোঁড়ে ঘুরে বেড়িয়েছিলো একটা কাজের জন্য। আমার ঘরের সামনে এসেও রাখি একই কথা বলেছিলো। আর...
Comments
Post a Comment