মনশহরে_তোমার_নিমন্ত্রণ লেখিকা :মুশফিকা রহমান মৈথি
ল “আর একবার আমার হবু শ্বশুরের সাথে বেয়াদবি করলে একেবারে পুলিশে দিব” নীলাদ্রির কন্ঠ হিম ধরানো। তার দৃষ্টি অত্যন্ত শীতল। হাতের আঙ্গুলগুলোয় ব্যাথা অনুভূত হচ্ছে। কিন্তু নীলাদ্রির ঠোঁটের কোনে বিচিত্র হাসি। যেনো তার অন্তর পৈশাচিক এক আনন্দে নিমজ্জিত হয়েছে। আকরাম সাহেব বেশ চমকে গেলেন। কারণ নীলাদ্রি ছেলেটাকে তার আলাভোলা লেগেছিলো। শান্তশিষ্ট, ঠান্ডা প্রকৃতির, কিঞ্চিত বলদও বটে। যে পৃথিবীর নিয়মকে ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে ব্যক্ত করে। অথচ ছেলেটার সেই রুপের আড়ালে যে এমন কোনো রুপ থাকবে সেটা তার প্রৌঢ় মস্তিষ বুঝতে পারে নি বোধ হয়। হতভম্ব স্বরে শুধালেন, “বাবা তুমি এখানে কি করছো?” নীলাদ্রি তার দিকে তাকিয়ে বললেন, “আমি আমার শকুনতলাকে মর্নিং ওয়াক করাতে বেরিয়েছিলাম আংকেল। এর মধ্যেই দেখলাম এই ছেলেগুলো আপনার সাথে অভদ্রতা করছে। এরা কারা আংকেল?” আকরাম সাহেব পাশে তাকাতেই ছোট একটি কুকুর দেখলেন। নেড়ি কুকুর আর পমেরিয়ানের মিশ্রণ কুকুরটি। আকার অত্যন্ত ছোট, লেজটা নেড়ি কুকুরের মত হলেও গায়ের পশম পুরো পমেরিয়ান। নীলাদ্রি আবার শুধালো, “ছেলেগুলো কে আংকেল?” আকরাম সাহেব উত্তর দিতে পারলে...